শনিবার, জুলাই ১৮, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের জন্য মুন্নু এগ্রোর নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ স্টক এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.৯০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।

আলোচনাকালে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৭৪ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ নভেম্বর, ২০২৩ এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *