ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৬ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- সিঙ্গার বিডি, বীচ হ্যাচারি এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৭.৪০ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সিঙ্গার বিডির ৭ কোটি ৫০ লাখ, বীচ হ্যাচারির ১ কোটি ৪২ লাখ ৯৭ হাজার এবং সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দো বাংলা ফার্মার ৮৪ লাখ ১৭ হাজার, খান ব্রাদার্সের ৭১ লাখ ৭৫ হাজার, স্কয়ার ফার্মার ৭০ লাখ ৭ হাজার, জেএমআই হসপিটালের ৫৮ লাখ ২০ হাজার, আমরা টেকনোলজিসের ৪০ লাখ ৬৭ হাজার, ইভিন্স টেক্সটাইলের ৪০ লাখ ৫৭ হাজার এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৬ লাখ ৭৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
