বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৫৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, এসবিএসি ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ৪৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডসের ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ লাখ ৬৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এসবিএসি ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৬১ লাখ টাকা এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *