শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

রবিবার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামী রবিবার (৩ ডিসেম্বর)স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- এস্কয়ার নিট কম্পোজিট, আরডি ফুড, কুইন সাউথ টেক্সটাইল, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ ও এসএস স্টিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন আগামী সোমবার শেষ হবে। পাশাপাশি কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানি গুলোর লেনদেন বন্ধ থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *