মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
কোম্পানি সংবাদ

লভ্যাংশ দেবে না রিংসাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিংসাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রিংসাইনের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৫৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৪.৯৭ টাকায়।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *