ডিএসইতে আজকের লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৬০ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকার।
২৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লুব-রেফ বাংলাদেশ, রূপালী লাইফ ইন্সুরেন্স, ফু-ওয়াং সিরামিক, জেনারেশন নেক্সট, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং খান ব্রাদার্স।
