বুধবার, নভেম্বর ১১, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪টি কোম্পানির মধ্যে ২৬৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

সূত্র মতে, মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং লিমিটেড।

কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দি পেনিনসুলা চিটাগং, বঙ্গজ, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, মাগুরা মাল্টিপ্লেক্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *