ডিএসইতে সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুড। আজ কোম্পানিটির ২৩ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনার কাগজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকার।
১১ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার অদলবদল করে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জ হলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারল্ড অয়েল অ্যান্ড লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
