বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজকের সংবাদ

তৃতীয় কার্যদিবসে ব্লকে লেনদেন ২৮ কোটি টাকার

সূত্র মতে, মঙ্গলবার (১ আগস্ট) ডিএসই ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। কোম্পানিটির আজ ৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে কোম্পানির শেয়ার মোট ৬২টি লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৫৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার মূল্য ২৮ কোটি ৯৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী পেপারের ২ কোটি ৮৯ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ, কাশিম ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৭৭ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮৪ লাখ ৬ হাজার, ম্যারিকোর ৭২ লাখ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬৪ লাখ ৯২ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *