দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে,বুধবার (২২ জুলাই) ডিএসইতে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ২৮ টাকা ২৯ পয়সা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে ।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, জিল বাংলা সুগার মিলস, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
