পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ব্যবসা পর্যালোচান সভা কোম্পানীর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের, সিইএফও এস. এম. আরাফিন কাদের, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হক সহ কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছবিতে অতিথিবৃন্দকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।
