শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারকে প্রাণবন্ত করে গড়তে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে

পুঁজিবাজার পুনরুজ্জীবিত করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত এমডি মো. গোলাম ফারুক সাক্ষাৎকারকালে এমন মন্তব্য করেন ডিএসইর এমডি।

ড. এটিএম তারিকুজ্জামান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ লক্ষ বিনিয়োগকারী আমাদের দিকে তাকিয়ে আছে। তাই পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হলে ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনতে যৌথ উদ্যোগে কাজ করতে হবে।

সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, পুঁজিবাজারে আরও ভালো সিকিউরিটিজ তালিকাভুক্ত করতে হবে এবং আরও নতুন পণ্য যেমন নেটিং, ইটিএফ, এটিবি দ্রুত চালু করতে হবে। আমি আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ করে ডিএসই ও সিএসইর যৌথ প্রচেষ্টায় আমরা দেশের পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র্য আনয়নের মাধ্যমে সবার আস্থা অর্জন করতে সক্ষম হবো এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। শক্তিশালী করা

বৈঠকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক ফুলের শুভেচ্ছা জানিয়ে ডিএসইর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *