বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে শমরিতা হসপিটাল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৩০ শতাংশ।

আর ৪ টাকা ৯০ পয়সা বা ৮.৯২ শতাংশ দর বেড়েছে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, কেএন্ডকিউ, কহিনুর কেমিক্যাল, সমতা লেদার, ইউনিক হোটেল এবং এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *