মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

মঙ্গলবার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হয়েছে বিডি ওয়েল্ডিং এর

কিছুদিন ফ্লোর প্রাইস আটকে থাকার পর আবারও ফ্লোরের ওপরে লেনদেন করেছে প্রকৌশল খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেড। ছয় কার্যদিবস পর কোম্পানিটির শেয়ার দর আবারও ফ্লোর প্রাইস অতিক্রম করলেও দিন শেষে ফ্লোরে ফিরে আসে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর আজ ৮০ পয়সা বা ৩.৬১ শতাংশ বেড়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙে ২২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ার আবার ফ্লোর প্রাইসের দিকে ফিরেছে।

গত তিন ত্রৈমাসিকে (জুলাই’২২-মার্চ’২৩) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.০৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ৬৬ পয়সা। আলোচনাকালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৯৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *