মারা গেছেন সোনার বাংলা ক্যাপিটালের এমডি
পুঁজিবাজার তালিকাভুক্ত বীমা কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসেন মারা গেছেন। গতকাল সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন।
গত ১৫ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোনার বাংলা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও হিসেবে ইমাম হোসেনকে নিয়োগের অনুমোদন দেয়।
ইমাম হোসেন ২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন। এক সময় তিনি এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
