সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্‌। আজ কোম্পানিটির ৪৫ কোটি ২৯ লাখ ও ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার।

১৯ কোটি ২৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, এনভয় টেক্সটাইলস্‌, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইভিন্স টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং রিলায়েন্স ইন্সুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *