বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
কোম্পানি সংবাদ

শীর্ষ দশ গেইনার কোম্পানির তালিকায় সাতটি কোম্পানিই ‘বি’ ক্যাটাগরির

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৫-৯ নভেম্বর) ৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর মধ্যে শীর্ষ দশ গেইনার বা সর্বোচ্চ মূল্য বৃদ্ধির তালিকায় সাতটি কোম্পানি রয়েছে পুঁজিবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। শেষ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫২.১৪ শতাংশ। সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ২১ লাখ শেয়ার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারের দাম বেড়েছে ৪০.৩০ শতাংশ। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ টাকা। আর অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ারদর ৫৩ দশমিক ৩৫ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকাভুক্ত অন্যান্য কোম্পানিগুলির মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুডওয়্যার ২২.৭৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৯.৯১ শতাংশ, বিডি থাই ১৮.৯৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ১৮.১২ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ১৬.৫৩ শতাংশ, শমরিতা হাসপাতাল ১২.৪৬ শতাংশ এবং ইন্ট্রাকো ১১.৮০ শতাংশ রি-ফুয়েলিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *