মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
বীমা

প্রগতি লাইফের ২৫% ডিভিডেন্ড পাঠানো সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ এবং বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিও হিসাবে জমা করা সম্পন্ন করেছে।

এর আগে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড তথা মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *