বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৬.৭৫ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬.৬৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জাহিনটেক্সের শেয়ার দর ৩.৬৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা সিমেন্ট, একমি পেস্টিসাইডস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *