সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদার দায়িত্বভার গ্রহণ

বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ২২২তম সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক আবুল কাশেম কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আগামী কার্যমেয়াদ পর্যন্ত দায়িত্বভার অর্পণ করা হয়।

ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নারী উদ্যোক্তা হিসেবে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রির পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।

সমাজকল্যাণমূলক কাজেও সক্রিয় ফাতেমা জহির মজুমদার গুলশান লেডিস ক্লাব ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লাই একাডেমিসহ একাধিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষা শিক্ষায় অবদান রেখে চলেছেন এবং ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *