১০টি কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির বোর্ড সভা বৃহস্পতিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই ও লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো আলহাজ টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, খান ব্রাদার্স, কুইনসাউথ টেক্সটাইল, বিবিএস, বিবিএস ক্যাবলস, কেডিএস এক্সেসরিজ, নাহি অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ইউসুফ ফ্লাওয়ার লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে, আলহাজ টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, খান ব্রাদার্স, কুইনসাউথ টেক্সটাইল এবং ইউসুফ ফ্লাওয়ার ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য তাদের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করার পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
অন্যদিকে, বিবিএস, বিবিএস ক্যাবলস, কেডিএস এক্সেসরিজ, নাহি অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং অ্যাটলাস বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
