বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফার্মা এইডস
তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২.০৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ১৪ পয়সা।
৩০জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
