বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

১৭ খাতের শেয়ারে মুনাফায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৭ খাতের শেয়ারে দর বেড়েছে। এই ১৭ খাতের শেয়ারে মুনাফায় রয়েছেন বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে এখাতে দর বেড়েছে ১০.৩০ শতাংশ। এরপর ৯.২০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্নে দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। একই সময়ে ৫.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জেনারেল ইন্স্যুরেন্স খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে বস্ত্র খাতে দর বেড়েছে ৫.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ৫.২০ শতাংশ, আর্থিক খাতে ৪.৬০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.৫০ শতাংশ, সিরামিকস খাতে ৩.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৩.৭০ শতাংশ, পাট খাতে ৩.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৫০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৭০ শতাংশ, চামড়া খাতে ২.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.০০ শতাংশ, বিবিধ খাতে ০.৪০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.৩০ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *