৩ খাতের শেয়ারে লোকসানে বিনিয়োগকারীরা
বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৩ খাতের শেয়ারে দর কমেছে। এই ৩ খাতের শেয়ারে লোকসানে রয়েছেন বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে এখাতে লোকসান হয়েছে ৪.১৩ শতাংশ।
এছাড়া, ব্যাংক খাতে ০.৫৪ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ০.৩২ শতাংশ লোকসানে রয়েছেন বিনিয়োগকারীরা।
