এডভেন্ট ফার্মার ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডভেন্ট ফার্মা লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১-১২- ২০২৫ তারিখে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়। ফ্যাক্টরিতে কালামপুর ধামরাই সাভার ঢাকা কোম্পানীর চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ০.৫% নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি অনুমোদন করেন।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম ‘ পরিচালক কাজি রিনা আলম ‘নির্বাহী পরিচালক আব্দুর রহমান সাব্বির , কোম্পানী সচিব সুমন সরকার ‘ এবং কোম্পানীর সিএফও অঞ্জন কান্তি দেব সভায় উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন আর ও পরিচালক সভায় ২২জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ০.৫% নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করে বলে আগামিতে আর ও ভাল প্রত্যাশা করেছে । কোম্পানির লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মার্কেটিং ভালো করে সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
