বুধবার, জুন ৩, ২০২৬
বীমা

পর্ষদ সভার তারিখ পরিবর্তন ট্রাস্ট ইসলামী লাইফের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্থগিত বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটির বোর্ড সভা ৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের মতে, বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা সম্মতি দিলে প্রতিষ্ঠানটি প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *